সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

দোহারে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা সংগঠনের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। সাংবাদিকদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইনসহ দোহার উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *