আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বাজারের অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট থেকে পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড করা হয়।
রবিবার বিকালে পাঁচবিবি বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন। পাঁচবিবি রেলগেটের পূর্ব পাশে সাহা ট্রেডার্সের স্বত্বাধিকারী বাসু সাহাকে এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে সহকারী কমিশনার মহোদয় বলেন, বাজারে সকল পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের নিকট সঠিক দামে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি অনুরোধ জানান।

