আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): গত ১৯ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) উপজেলা কমিটি।
গতকাল বুধবার বিকেলে পাঁচবিবি থানায় উপস্থিত হয়ে সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসি সাজ্জাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে উপজেলার মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে বেসওয়া প্রশাসনের পাশে থাকবে। এছাড়া যেকোনো দুর্যোগ মুহূর্তে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. সেকেন্দার আলী, সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. বজলুর রশিদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক সার্জেন্ট (অব.) আবু সাঈদ মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক কর্পোরাল (অব.) মোহাম্মদ বেলাল উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক কর্পোরাল (অব.) মো. ইয়াসিন আলী, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক কর্পোরাল (অব.) মো. সোলাইমান আলী, পরিকল্পনাবিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. ওসমান গনি, ধর্মবিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আতোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সিনিয়র সদস্যরা।

