সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে ১৫০০ পরিবারের মাঝে মো. নূরুল আলমের ঈদ উপহার সামগ্রী বিতরণ

দোহারে ১৫০০ পরিবারের মাঝে মো. নূরুল আলমের ঈদ উপহার সামগ্রী বিতরণ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার ৫নং সুতারপাড়া ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নূরুল আলমের ব্যক্তিগত অর্থায়নে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ইউনিয়নের গাজীরটেক এলাকায় তাঁর নিজ বাসভবনে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১,৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিস ও বিভিন্ন ধরনের কাপড় বিতরণ করা হয়।

উপহার নিতে আসা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও খুশির আমেজ লক্ষ্য করা গেছে। সুবিধাভোগীরা জানান, মো. নূরুল আলম একজন জনবান্ধব মানুষ। বিপদে-আপদে তিনি সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকেন। ঈদের আগে নতুন কাপড় পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

এ বিষয়ে মো. নূরুল আলম বলেন, “আমি সর্বদা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে পৌঁছে এবং সবাই যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মজিদ মেম্বার, মহিউদ্দিন খোকন, মো. নাঈম, মো. বিল্লাল ও মো. সাঈদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরেই ৫নং সুতারপাড়া ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করে এলাকায় একজন দানবীর হিসেবে সুপরিচিত মো. নূরুল আলম।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *