সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির ৪৫০টি পরিবার পেল ঈদ সহায়তা

পাঁচবিবির ৪৫০টি পরিবার পেল ঈদ সহায়তা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাড়ে ৪০০ পরিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা পেয়েছেন। রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এসব গরিব, দুস্থ ও অসহায় পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. ফজলুর রহমান সাঈদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, প্রকৌশলী মোবারক হোসেন, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. মো. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারি আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উপজেলার সাড়ে ৪০০ পরিবারের মাঝে সাড়ে ৪ লাখ টাকা বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *