সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির সারিকার স্বপ্ন এখন জাতীয় মঞ্চে, নৃত্যে ছড়াচ্ছে সাফল্যের আলো

পাঁচবিবির সারিকা জাতীয় মঞ্চে নাচতে চায়

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. সারিকা ইসলাম ক্লাসিক্যাল নৃত্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এবার সে জয়পুরহাট জেলার হয়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তার স্বপ্ন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করা।

সারিকা উপজেলার আওলাই ইউনিয়নের বয়ড়া ছাতিনালী গ্রামের মো. মেরাজুল ইসলামের মেয়ে। বাবা-মা ও পরিবারের উৎসাহেই তার এতদূর আসা।

সারিকা বলে, বাবা-মা ও পরিবারের উৎসাহেই আমি এতদূর আসতে পেরেছি। আমি স্বপ্ন দেখি, একদিন জাতীয় মঞ্চে নিজের নৈপুণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজের এলাকা ও আমার প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করব। এজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি, যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।

তার শ্রেণিশিক্ষক বলেন, সারিকা পড়ালেখায় যেমন ভালো, নৃত্যেও তেমনি পারদর্শী। তার প্রতিভা প্রতিষ্ঠানের সুনাম বয়ে এনেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী বলেন, সারিকা যদিও একটু চঞ্চল স্বভাবের মেয়ে, তবে পড়ালেখায় খুব মেধাবী এবং নিয়মিত স্কুলে আসে। আমরা তার সফলতায় আনন্দিত ও গর্বিত। সে আরও অনেক দূর এগিয়ে যাক- আমরা সবাই তার জন্য দোয়া করি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *