দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ) এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত কর্মসূচিতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির কার্পজাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং মৎস্যসম্পদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

