সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিনের উদ্যোগে শিশুদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিনের উদ্যোগে শিশুদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন। বুধবার সকালে পৌরসভার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন ইউএনও। পরে তিনি নিজেও শিক্ষার্থীদের সঙ্গে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুরা গর্ত খুঁড়ে চারা রোপণ করে এবং গাছে পানি দেয়।

বৃক্ষরোপণ শেষে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই যদি শিশুদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলা যায়, তাহলে আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ ও বাসযোগ্য। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, স্থানীয় সুধী মো. মুনছুর রহমান মণ্ডল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সানজিদা খানমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

কর্মসূচি শেষে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যার দায়িত্ব শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অর্পণ করেন ইউএনও কাশপিয়া তাসরিন। তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *