সর্বশেষ :
19 Oct 2026, Mon

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পাঁচবিবি উপজেলা প্রশাসনের রাষ্ট্রীয় শোক পালন

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পাঁচবিবি উপজেলা প্রশাসনের রাষ্ট্রীয় শোক পালন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকার গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করেছে।

আধুনিক কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার ও দূরদর্শী এই নেতা আজীবন বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ১৫ জুলাই ২০২৬, বুধবার দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে মরহুম আমিরের রুহের মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন বলেন, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।”

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *