সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির আদিবাসী পল্লীতে প্রবাসীদের শীতবস্ত্র বিতরণ

পাঁচবিবির আদিবাসী পল্লীতে প্রবাসীদের শীতবস্ত্র বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দুই কৃতি সন্তান আলীম আল রাজী ও আবু দাউদ চৌধুরী সুজন গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। তাঁরা দু’জনই পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করেন। দেশের মানুষের অসহায়ত্বের কথা বিবেচনায় নিয়ে তাঁরা শীতার্ত মানুষের দিকে মানবতার হাত বাড়িয়ে দেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে শীতবস্ত্রগুলো উপজেলার ফোর মার্ডার অধ্যুষিত ভীমপুর তালপাড়া আদিবাসী জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। ভীমপুর সিমেন্ট ফ্যাক্টরি বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা সালমান ফারসি তামিম ও মুয়াজ্জিন মো. মাহফুজ খান আদিবাসী পল্লীর ঘরে ঘরে কম্বলগুলো বিতরণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *