আকতার হোসেন বকুল (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুব হোসেন প্রধান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি বিআরডিবির পরিচালক প্রভাষক মো. সাইদুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রাব্বানী, প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. আজাদ আলী।
এছাড়াও উপজেলার একাধিক সমিতির নির্বাহী পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
আলোচনা সভার পূর্বে অতিথিগণ একটি র্যালিতে অংশ নেন, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

