সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম সমবায় দিবস উদযাপন

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম সমবায় দিবস উদযাপন, কালের বার্তা

মোঃ রাশেদুল ইসলাম (নাটোর): ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার হোসেন শহীদ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, সহকারী প্রকল্প পরিচালক মঞ্জিরা পারভিন, দীপ শিখা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন এনজিও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *