সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে হরিবাসর উৎসব অনুষ্ঠিত

পাঁচবিবিতে হরিবাসর উৎসব অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): দেশমাতৃকার শুভ কামনায়, বিশ্বশান্তি ও জীবকূলের মুক্তি কামনায় জয়পুরহাটের পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে হরিবাসর উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে মহানাম যজ্ঞ অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ উৎসব দীন-কাঙাল সেবকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়।

শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা-রস কীর্তন উৎসবে গোপালগঞ্জ ও সিরাজগঞ্জের ৪টি দলসহ দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, রাজশাহী, নীলফামারী ও জয়পুরহাটের মোট ১০টি দল পালাক্রমে হরিনাম সুধা পরিবেশন করছেন।

পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। “হরে কৃষ্ণ, হরে রাম-কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, হরে হরে; হরে রাম, হরে রাম” এই মহামন্ত্রে হরিবাসর অঙ্গণে উপস্থিত ভক্তকূল জীবনের শান্তি কামনা ও পাপমোচনের উদ্দেশ্যে একসঙ্গে প্রভুর তরে প্রণাম ও জপ করেন।

আগামী ১১ এপ্রিল শনিবার মহানাম কীর্তন নগর পরিক্রমা, কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে ৩২ প্রহরব্যাপী মহালীলা কীর্তনের যবনিকা পতন ঘটবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *