আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের আয়োজনে সৌদি সরকারের রাজকীয় দরবার থেকে পাঠানো কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬৫টি এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম ও পরিচালকদের মধ্যে সৌদি সরকারের উপহারের মাংসগুলো বিতরণ করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ মাংসগুলো এসব এতিমখানা ও মাদ্রাসার মাঝে সুষম বণ্টন করে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, অফিস সহকারী মো. জুয়েল রানা ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মো. আজাদ আলী।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, সৌদি সরকার গরীব-অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য কোরবানির পশুর মাংসগুলো পাঠিয়েছে। এ উপজেলার ৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টি মাংসের প্যাকেট বিতরণ করা হলো।

