সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে সোলার বিদ্যুতেই চলছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান

পাঁচবিবিতে সোলার বিদ্যুতেই চলছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ভয়াবহ গরমে তীব্র লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে সোলার প্যানেলের দিকে ঝুঁকছেন অনেকে। এককালীন কিছু টাকা বিনিয়োগ করে সোলার প্যানেল স্থাপন করলে মাসে মাসে বিদ্যুৎ বিল দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাওয়া সম্ভব।

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গণেশপুর এলাকার হাকিম মণ্ডল তাঁর বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছেন সৌরবিদ্যুতের সহায়তায়। বাড়ির সামনের পুকুরপাড়ে সারিবদ্ধভাবে স্থাপন করেছেন সোলার প্যানেলগুলো। সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে চলছে তাঁর বাড়ির ফ্যান, লাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি। পুকুরপাড়ে স্থাপিত এই প্যানেলগুলো দেখতেও বেশ দৃষ্টিনন্দন।

এ বিষয়ে হাকিম মণ্ডল বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে মাঝেমধ্যেই বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনে আমার ছেলে নাফিজ মণ্ডল এককালীন কিছু টাকা খরচ করে সোলার প্যানেল স্থাপন করেছে। আগে আমার বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হতো। সোলার প্যানেল স্থাপনের পর থেকে সেই বিল আর গুনতে হয় না। এতে অনেক সাশ্রয় হচ্ছে এবং ২৪ ঘণ্টাই প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে সরাসরি ডিসি বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে সেই বিদ্যুৎ সরাসরি সব ধরনের গৃহস্থালি যন্ত্রপাতি চালানো বা সংরক্ষণ করা যায় না। সোলার প্যানেলের সঙ্গে ব্যাটারি, ইনভার্টার, চার্জ কন্ট্রোলারসহ অন্যান্য সরঞ্জামের সমন্বয়ে এ ব্যবস্থা তৈরি করা হয়। এর মাধ্যমে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *