সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় নতুন ১০টি কেবিন উদ্বোধন

কুলিয়ারচরে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় নতুন ১০টি কেবিন উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের থানা রোডে মনোরম পরিবেশে অবস্থিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ১০টি কেবিনের উদ্বোধন করা হয়েছে। রোগীদের সেবার মান আরও উন্নত করা এবং আধুনিক ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালটির তৃতীয় তলায় এ নতুন কেবিনগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জিন্নাত সুলতানা সুরভী (গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন) এবং বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার দিলু (গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন) ফিতা কেটে নতুন ১০টি কেবিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে কুলিয়ারচর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল। বিশেষ করে গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব ও সিজারিয়ান সেবায় হাসপাতালটি রোগীদের আস্থা অর্জন করেছে। অভিজ্ঞ গাইনি চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে প্রসূতি ও মাতৃস্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

নবউদ্বোধিত তৃতীয় তলায় রয়েছে আধুনিক ও সুসজ্জিত কেবিনের সুবিধা, যা চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। মা ও নবজাতকের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর। অভিজ্ঞ চিকিৎসকদের নিয়মিত পরামর্শ, আন্তরিক সেবিকা এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল কুলিয়ারচরের মানুষের সুস্থতা রক্ষায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *