পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৬ ডিসেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, সাবেক পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবীব।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, জেলা কৃষকদলের সদস্যসচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, ছাব্বির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্যসচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারোয়ারী কেন্দ্রীয় মন্দির কমিটির দপ্তর সম্পাদক বাবু সুনীল কুন্ডু।

