সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নাটোরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল, কালের বার্তা

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে নাটোর শহরের বড়গাছা রওজাতুস সুন্নাহ কওমী মাদরাসায় পৌর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের জনগণের কাছে ফিরে আসতে পারেন- এমন প্রার্থনা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *