সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালি ও লিফলেট বিতরণ

পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালি ও লিফলেট বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে এবং সঠিক নিয়মে ভোট প্রদানের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে এ লিফলেট বিতরণ ও র‍্যালির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, একাডেমি সুপারভাইজার মো. জহুরুল ইসলাম এবং থানার এসআই মো. নুর ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *