সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল দহতপুর সৎসঙ্গ ক্লাবের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধুরইল মাঠে এলাকার শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নাওশাদ আলী, সৎসঙ্গ ক্লাবের সভাপতি ও পোল্ট্রি ব্যবসায়ী মো. শামীম হোসেন, ট্রাস্ট সিম ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মো. নূর আলম এবং মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মোস্তাকিম হোসেনসহ আরও অনেকে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *