আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বৈশ্বিক মহামারির কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ করা হয়েছে। এসডিএস (SDS) এনজিওর আয়োজনে উপজেলার কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী-পরিত্যক্ত নারীদের আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় বিনামূল্যে গবাদি পশু সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আ. বারী। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. মাহবুব, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তারসহ উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে শতাধিক পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।

