সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে রাস্তা সংস্কার করলেন যুবদল নেতৃবৃন্দ

পাঁচবিবিতে রাস্তা সংস্কার করে যুবদল নেতৃবৃন্দ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া উত্তর কৃষ্ণপুর মণ্ডলপাড়ার গ্রামীণ জনপদের রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে অতি কষ্টে এ পথে চলাচল করা গেলেও বর্ষায় অতিরিক্ত কাদা-পানির কারণে তা সম্ভব হয় না। আটাপাড়া রেলগেট থেকে মণ্ডলপাড়ার এই ভাঙা-চোরা রাস্তাটির বেহাল দশার কারণে গ্রামের অনেক মানুষ বিকল্প রাস্তায় চলাচল করেন।

গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে স্থানীয় যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান প্রধান অতিথি হিসেবে রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, মো. নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, রাজীব ফয়সাল, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমান এবং বাগজানা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলামসহ অনেকে।

এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় সাদ্দামসহ সকল যুবদল নেতাকর্মীর প্রশংসা করেন স্থানীয়রা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *