সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়াড়দের পুরস্কার দিলেন ওসি

পাঁচবিবিতে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়াড়দের পুরস্কার দিলেন ওসি

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ‘মাদককে না বলুন, খেলাধুলায় ফিরে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ফেনতারা-নাকুরগাছী যুব সমাজের আয়োজনে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম।

পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব সরদারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, আমানুল্লাহ, রিফাত মণ্ডল, মিনহাজ হোসেন, সাজু ও হৃদয়।

টুর্নামেন্টে রিফাতের ‘আর’ টিম, মিনহাজের ‘এম’ টিম, মেহেদীর ‘এমআর’ টিম ও সাজ্জাদের ‘এস’ টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় রিফাতের ‘আর’ টিম জয়লাভ করে এবং মিনহাজের ‘এম’ টিম রানার্সআপ হয়।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন।

এ সময় ওসি মো. তামবিরুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *