সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা

পাঁচবিবিতে মাছ চাষ বিষয়ক প্রদর্শনী ও সভা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামে মৎস্য খাতের আওতায় জি-৩ রুই মাছ চাষের ফলাফল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাকুরিয়ার মৎস্যচাষি আমিনুল ইসলামের বাড়ির উঠানে এ প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক মৎস্যচাষি উপস্থিত ছিলেন।

জাকস ফাউন্ডেশন-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংস্থার মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন শাহিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল জাবির, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাফসান জানী, সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সুফিয়ান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *