আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): সোমবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন।
সভায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৬ সালের জানুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।
শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, জানুয়ারি ২০২৬ মাসে আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তিনি সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র অর্জন করেন।
পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন শ্রেষ্ঠত্ব অর্জনকারী ওসি জহিরুল ইসলাম মুন্নার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

