সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

পাঁচবিবিতে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে দরিদ্র ও অসহায় খামারিদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জুন) সকালে পাঁচবিবি উপজেলার লতীর বাজারে অবস্থিত ব্র্যাক অফিস চত্বরে উপকারভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উপজেলার অসহায় গ্রামীণ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে ২৫ জন খামারিকে ২০টি করে মোট ৫০০টি হাঁসের বাচ্চা এবং ২৫ জন খামারিকে ২০টি করে মোট ৫০০টি মুরগির বাচ্চা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, জেলা আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) উজ্জ্বল সরকার, এলাকা ব্যবস্থাপক মোস্তফা জামান, শাখা ব্যবস্থাপক সুজান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *