আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জয়পুরহাট-০১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধানের উদ্যোগে উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল হুদা, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, মাসুদ রানার সহধর্মিণী মুনিরা আক্তার কেমি, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় শত শত দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

