সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাতের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরীফুল আলম।

এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিগত সরকার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে। মিথ্যা ও সাজানো মামলায় তাকে বছরের পর বছর জেলে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। তবু তিনি অন্যায়ের সাথে আপস করেননি। জিয়া পরিবারের মতো এ দেশে এমন নির্যাতনের শিকার আর কেউ হয়নি। আজ দেশের ক্রান্তিকালে সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, বিভিন্ন মসজিদ-মাদরাসার ইমাম- উলামায়ে কেরাম সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা বাহা উদ্দিন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *