সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২ ভাইয়ের মৃত্যু

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে আপন দুই ভাই পুকুরে গোসল করতে গিয়ে মারা গেছে। এর আগেও তাদের বড় বোন অসুস্থ হয়ে মারা যায়। একই পরিবারে পরপর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও নানা মন্তব্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝিনা লোহার পুকুরপাড় গ্রামের এনামুল হকের ছেলে আলি হোসেন (১০) ও রহমত আলী (৯) মারা যায়। হতভাগা শিশুরা স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম আমু জানান, স্কুল ছুটির পর দুই শিশু বাড়ির পাশের লোহার পুকুরে আরও দুই বন্ধুসহ মোট চারজন গোসল করতে নামে। গোসল শেষে সবাই পুকুর থেকে পাড়ে উঠলেও আলি ও রহমতকে দেখা না গেলে আল-ইমরান নামে এক বন্ধু তাদের বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে শিশু দুটিকে উদ্ধার করে।

আহত অবস্থায় শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। শিশু দুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হতভাগা শিশুদের বাবা-মা বারবার জ্ঞান হারিয়ে ফেলেন।

মারা যাওয়া শিশুদের বাবা এনামুল বাড়ির সামনের স-মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *