সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট

পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটর পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বাহাপুর গ্রামের মো. মিনহাজুল ইসলাম (২৫) প্রতিবেশীদের ধান মাড়াই মেশিন বাড়ির উঠান দিয়ে নিতে নিষেধ করায় তাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সঠিক বিচারের আশায় ভুক্তভোগী মিনহাজুল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে মিনহাজুলের বাড়ির উঠান দিয়ে একই এলাকার শাহারুল প্রধান ধান মাড়াই মেশিন নিতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাহারুল প্রধানের দুই ছেলে রবিউল প্রধান (২৬), আব্দুল্লাহ প্রধান (১৯) এবং স্ত্রী রেহেনা বেগম (৩৫) মিলে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে মিনহাজুলের মাথা ফেটে যায়।

আহত অবস্থায় মিনহাজুল মাটিতে পড়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

এ বিষয়ে রবিউল প্রধান বলেন, আমি তিন মাস যাবৎ দুর্ঘটনায় পা ভেঙে বাড়িতে বিছানায় শুয়ে আছি। আমি নিজেই চলতে পারি না, মিনহাজুলকে মারব কীভাবে? তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, মারামারির একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *