আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শতাধিক গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা যুবদলের নেতা ও আগামীতে উপজেলা যুবদলের সম্পাদক পদপ্রার্থী যুবদল নেতা মো. লিটন মন্ডল নিজস্ব অর্থায়নে এসব ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধের প্যাকেটসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য। তিনি বাড়ি বাড়ি গিয়ে গরিব ও অসহায় মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল কর্মী মো. রায়হান হোসেন, সবুজ মিয়া, লিটন হোসেন, তুহিন, শামীম, দুলাল হোসেন, মো. সিদ্দিক ও মো. মামুন হোসেন।
যুবদল নেতা লিটন বলেন, ঈদ মানে আনন্দ। ধনী-গরিব সবাই যেন একসঙ্গে আনন্দ করতে পারে, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।

