সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

পাঁচবিবিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৪১ লাখ টাকার ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর–ঝিনাইগাড়ী ১,৮০০ মিটার খাল পুনঃখননের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন, ছায়েম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ হযরত আলী, স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনসহ অনেকে।

দীর্ঘদিন খালটি খনন না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে ফসল নষ্ট হয়ে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হতেন বলে জানান তারা। খালটি পুনঃখনন হওয়ায় এ অঞ্চলের কৃষকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *