সর্বশেষ :
19 Oct 2026, Mon

জাটকা সংরক্ষণ সপ্তাহে দোহারে সচেতনতা কার্যক্রম জোরদার

জাটকা সংরক্ষণ সপ্তাহে দোহারে সচেতনতা কার্যক্রম জোরদার

দোহার (ঢাকা): ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশ ভরবে সাগর-নদী’ এই স্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় ব্যাপক প্রচার ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। কর্মসূচির তৃতীয় দিনে উপজেলার দুটি পৃথক ইউনিয়নে সচেতনতা সভার আয়োজন করে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

উপজেলার মকসুদপুর ও কুসুমহাটি ইউনিয়নে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। জাটকা রক্ষার গুরুত্ব এবং সরকারি নিষেধাজ্ঞার নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা।

বক্তারা বলেন, জাটকা রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি জাতীয় সম্পদ রক্ষার অংশ। জাটকা বড় হওয়ার সুযোগ পেলে দেশের নদ-নদী ও সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, যার সুফল ভোগ করবেন সাধারণ মৎস্যজীবী ও ভোক্তারা।

এসময় অসাধু উপায়ে জাটকা নিধন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় এবং মা ইলিশ ও জাটকা রক্ষায় মৎস্যজীবীদের সহযোগিতা কামনা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *