বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি সোমবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের পরিচালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।
এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নাহিদ মাহমুদ সৌরভ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা ছাত্রদল নেতা শামিম রেজা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদ, ইউসুফ মণ্ডল লেবু, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

