সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ী কালিমন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করেছে সিআইডি

পলাশবাড়ী কালিমন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করেছে সিআইডি

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী কালিমন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রামচন্দ্রপুর মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।

তবে কী অভিযোগে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এ বিষয়ে সিআইডির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পলাশবাড়ীতে উন্মুক্ত স্থানে রামমূর্তি নির্মাণের প্রতিবাদে কয়েকটি সংগঠন আন্দোলন করে আসছিল। আন্দোলনকারীরা রামমূর্তি নির্মাণ বন্ধ, হরিদাস চন্দ্রের গ্রেপ্তার এবং তার বিপুল সম্পদের উৎস তদন্তের দাবি জানিয়ে আসছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *