সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ী কালিবাড়ী হাট-বাজারের চালান বই জালিয়াতির অভিযোগে ৩ জন পুলিশ হেফাজতে

পলাশবাড়ী কালিবাড়ী হাট-বাজারের চালান বই জালিয়াতির অভিযোগে ৩ জন পুলিশ হেফাজতে

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালিবাড়ী হাট-বাজারের আওতাধীন গরুর হাটের চালান বই জালিয়াতির অভিযোগে ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দিনগত রাতে তাদের কাছ থেকে চালানের ৭-৮টি পাতা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহরের কলেজ রোডস্থ হোপ স্কুলের পাশের একটি কম্পিউটারের দোকান থেকে চালানপত্রগুলো তৈরি করার কথা তাদের একজন স্বীকার করেছে।

তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাটের ইজারাদার আব্দুল মোত্তালিব সরকার বকুর বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চালান বই জালিয়াতির সঙ্গে জড়িত। তাদের এই দুর্নীতির কারণে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতির শিকার হয়ে আসছেন।

তিনি আরও বলেন, আজ গরুর হাট থেকে নকল চালানসহ হাতেনাতে তাদের আটক করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *