সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু, আহত ৫

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু, আহত ৫

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের বুড়িরঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।

তিনি জানান, দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বুড়িরঘর এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী অরিন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার ৫ জন যাত্রী আহত হন।

ওসি আরও জানান, নিহত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *