সর্বশেষ :
19 Oct 2026, Mon

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে কুলিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টারের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভৈরব-কুলিয়ারচর সংসদীয় আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, যুববিষয়ক সম্পাদক মো. শহীদ উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্যসচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. সালাম সুমন প্রমুখ।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ মহিলা দলের নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *