সর্বশেষ :
19 Oct 2026, Mon

নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আক্তারউজ্জামান আরিফ (কুষ্টিয়া): যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে ফিরিয়ে এনে খেলাধুলায় মনোনিবেশ করার লক্ষ্যে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে কুমারখালীর বাঁধবাজার ফুটবল মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের আয়োজনে এ খেলার আয়োজন করা হয়।

ফুটবল খেলায় বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব এবং কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতাপূর্ণ খেলায় উভয় দলই তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে। বাঁধবাজার যুব স্পোর্টিং ক্লাব ৩ গোল করে এবং কুষ্টিয়া ফ্রেন্ডস ক্লাব ৫ গোল করে জয়লাভ করে।

প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন এবং গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।

খেলা শেষে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপস্থিত অতিথিরা। পরে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তারা মাদকের কুফল এবং খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সমাপনী বক্তব্য প্রদান করেন।

উক্ত খেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *