সর্বশেষ :
20 Oct 2026, Tue

নারীদের জন্য বিএনপি যে সুযোগসুবিধা দিয়েছে, অতীতে কোনো সরকার তা দেয়নি -নাটোরে দুলু

নারীদের জন্য বিএনপি যে সুযোগসুবিধা দিয়েছে, অতীতে কোনো সরকার তা দেয়নি -নাটোরে দুলু

মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া বিএনপির নেতা এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন- বিদেশে যেমন একটি পরিবারের একজন মেয়ে বা একজন ছেলে কিংবা সবাই সরকার থেকে অনুদান পায়, বাংলাদেশে এই সিস্টেম ছিল না। এই প্রথম তারেক রহমান সাহেব বলেছেন, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, প্রতিটি পরিবারের অভিভাবক ছেলে নয় বরং পরিবারের যিনি মা কিংবা যিনি অভিভাবক, তাঁর জন্য ফ্যামিলি কার্ড থাকবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, মেয়েদের জন্য এই যে সুবিধাগুলো- আমাদের বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান- এ দেশের মা ও মেয়েদের জন্য যে সুযোগ-সুবিধা দিয়েছেন, অতীতে কোনো সরকার এমন সুযোগ দেয়নি। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মেয়েরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাবে।

তিনি আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, মহিলা দলের সভাপতি সুফিয়া হকসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *