মো. রাশেদুল ইসলাম (নাটোর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে নাটোর শহরের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, মহিলা দলের সভাপতি সুফিয়া হক, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সোহাগসহ ১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী দুলুকে জয়ী করতে হবে। সবাইকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানানো হয়।

