মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে তিন দিনের কর্মবিরতির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।
সোমবার (০১ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে কর্মবিরতির কারণে বিপদে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেও ক্লাস ও পরীক্ষা না হওয়ায় ফিরে যেতে বাধ্য হয়। অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে।

