সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরে সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নাটোর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন লিজ বাতিল ও শিশুপার্ক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্যসচিব আবু ওবাইদুল কবির লিয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল হক শামীম, আলী নেওয়াজ বিন্টুসহ কমিটির সদস্যরা।

এ সময় তারা বলেন, পুরাতন জিন্নাহ স্কুল মোড় সংলগ্ন তৎকালীন প্রকাশিত পত্রিকা ‘দৈনিক প্রকাশ’-এর কার্যালয় এবং এর পাশবর্তী নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা হলে এ এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সক্ষম হবে।

তারা আরও বলেন, ওই খাস জমিটি বিগত ফ্যাসিস্ট সরকার একজন সাংবাদিককে অবৈধভাবে লিজ প্রদান করে। একজন ব্যক্তির নামে দেওয়া লিজ বাতিল করে এলাকার সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে অবিলম্বে ওই স্থানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবি জানান তারা।

এ দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা প্রশাসনের ওপর আস্থা রেখে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *