মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে উন্নত জাতের পেঁয়াজ উৎপাদনে চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার করোটা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় কৃষিবিদসহ অন্যান্য চাষিরা পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেন।
পরে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রীষ্মকালীন হাইব্রিড বিজিএস-৪০৩ জাতের পেঁয়াজ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। এ জাতের পেঁয়াজ আকারে বড় এবং প্রতি বিঘায় ১৮০ থেকে ২০০ মণ পেঁয়াজ উৎপাদন সম্ভব হচ্ছে। উৎপাদিত পেঁয়াজের বাজারদরও ভালো পাওয়া যায়। এ পেঁয়াজে কড়া ঝাঁজ রয়েছে এবং দেশি পেঁয়াজের স্বাদ পাওয়া যায়।
বক্তারা আরও বলেন, এই জাতের পেঁয়াজ ব্যাপকভাবে উৎপাদন করা গেলে পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা কমে আসবে। এক বিঘা জমি থেকে চাষিরা লক্ষাধিক টাকা আয় করতে পারবেন।

