সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও র‍্যালি

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও র‍্যালি

মো. রাশেদুল ইসলাম (নাটোর): ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত এ রোগের বিস্তার রোধে নাটোরে এক সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাটোর সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন এবং সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং নাটোর পৌরসভার প্রশাসক মো. আরিফ হোসেন, নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দিন ভূঁইয়া, নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক নীরেন্দ্রনাথ মণ্ডল, নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুবুর রহমান, নাটোর সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জুয়েল হক, নাটোর ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম, সদস্য ও শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. মহিন উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মচারী, চিকিৎসক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *