মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নাটোরে জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, তরুণ দলের সভাপতি এস এম আব্দুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

