নাটোর প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নাটোরে নীরব মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে কানাইখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু, যুব ও ছাত্র মহাজোট নাটোর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ-এর সভাপতি সুজীত ঘোষ ও সাধারণ সম্পাদক চন্দ্র নাগ, নলডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিন্দাবন প্রামাণিক, যুব মহাজোটের সাধারণ সম্পাদক চন্দ্র কুমার দাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

