সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নাটোরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সম্পাদক মো. শাহ জালাল সুবেল মেম্বারের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর নলডাঙ্গা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *