সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বাড়ির পাশে সড়কে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উদনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক আলী ওই এলাকার জোড়ান আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর বাঘা থেকে একটি মরদেহ অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল। এ সময় সাদেক আলী বাড়ির পাশের সড়কের এক পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। হঠাৎ অ্যাম্বুলেন্সটি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী বলেন, সাদেক আলী সড়কের নিজ পাশেই দাঁড়িয়ে ব্রাশ করছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্সটি ভুল পাশে এসে তাকে ধাক্কা দেয়। চালক স্টিয়ারিং ধরে ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দেরও দাবি, অ্যাম্বুলেন্সচালক স্টিয়ারিং ধরে ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *