সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ডা. জালাল উদ্দিন গ্রেপ্তার

দোহারে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ডা. জালাল উদ্দিন গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ডা. জালাল উদ্দিন নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুঠির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডা. জালাল উদ্দিন কুঠির পাড় এলাকার বশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই নারী তার মাকে সঙ্গে নিয়ে লটাখোলা এলাকার আশা ক্লিনিকে চিকিৎসা নিতে যান। অভিযোগ রয়েছে, চিকিৎসা চলাকালে ওই নারীর মাকে কক্ষের বাইরে পাঠিয়ে দিয়ে ডা. জালাল উদ্দিন তাকে শ্লীলতাহানি করেন। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার ‘দয়াল মেডিকেলে’ গিয়ে তাকে মারধর করেন বলে জানা গেছে।

পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে দোহার থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর বুধবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ডা. জালাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *